ক্যাসিনো অপারেটরকে ১ লাখ ৭০ হাজার ডলার জরিমানা

লিয়াকত আলী

অ্যালকোহল অ্যান্ড গেমিং কমিশন অব অন্টারিও বলেছে, পিকারিং ক্যাসিনো রিসোর্টের এক নিরীক্ষায় দেখা গেছে, গ্রেট কানাডিয়ান এন্টারটেইনমেন্ট উচ্চ ঝুঁকিপট‚র্ণ প্যাট্রোন সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে।

উচ্চ ঝুঁকিপূর্ণ প্যাট্রোনকে শনাক্ত ও সন্দেহজনক কর্মকান্ড সম্পর্কে অন্টারিওর অ্যালকোহল অ্যান্ড গেমিং কর্পোরেশনকে অবহিত করতে ব্যর্থ হওয়ায় পিকারিং ক্যাসিনো রিসোর্টের অপারেটরকে ১ লাখ ৭০ হাজার ডলার জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। সন্দেহজনক কর্মকান্ডের মধ্যে সম্ভাব্য অর্থ পাচারের বিষয়টিও রয়েছে।

অ্যালকোহল অ্যান্ড গেমিং কমিশন অব অন্টারিও বলেছে, পিকারিং ক্যাসিনো রিসোর্টের এক নিরীক্ষায় দেখা গেছে, গ্রেট কানাডিয়ান এন্টারটেইনমেন্ট উচ্চ ঝুঁকিপট‚র্ণ প্যাট্রোন সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে।

এজিসিও বলেছে, নিরীক্ষায় আরও উঠে এসেছে বাধ্যতামূলক সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন একাধিক ঘটনায় নথিভুক্ত করা হয়, যেখানে প্যাট্রোনদের কাছ থেকে সম্ভাব্য অর্থ পাচারের ইঙ্গিত রয়েছে। অবৈধ কর্মকান্ড শনাক্তের ব্যবস্থা রাখতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে এক লাখ ৭০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে গ্রেট কানাডিয়ান এন্টারটেইনমেন্টের তরফ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের জন্য কোম্পানিটি ১৫ দিন সময় পাবে।

Related Articles

Back to top button