
কাশেচুয়ান ফার্স্ট নেশনের সরিয়ে নেওয়া লোকদের ব্যাপারে করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন অন্টারিওর নায়াগ্রা ফলসের মেয়র। নগরীর গৃহহীনতা নিয়ে আলোচনার উদ্দেশে ডাকা সাম্প্রতিক এক কাউন্সিল বৈঠকে ওই মন্তব্য করেন তিনি।
ফার্স্ট নেশনটি থেকে কয়েকশ মানুষকে সরিয়ে নেওয়ার পর তাদেরকে হোটেলে জায়গা দেওয়া হয়েছে। উত্তর অন্টারিওর পানির সংকট তাদেরকে ঘর-বাড়ি ছেড়ে যেতে বাধ্য করে।
নায়াগ্রা ফলসের সাবেক প্রশাসনিক কর্মকর্তা কেন টড ২৩ জুন সিটি কাউন্সিলের কাছে এক উপস্থাপনায় বলেন, আদিবাসীরা এক জায়গায় জড়ো হওয়ার সময় বা হাঁটার সময় বাসিন্দাদের অনেকেই মনে করে থাকেন যে, তারা বোধ হয় গৃহহীন।
কাশেচুয়ান ফার্স্ট নেশনের প্রধান হোসিয়া ওয়েসলি বলেন, তার এই বক্তব্য ঘর-বাড়ি ছেড়ে আসা বহু মানুষের মনে এই অনুভ‚তি সৃষ্টি করেছে যে, তারা এই কমিউনিটিতে অনাহূত। ঘর-বাড়ি ছেড়ে আসা ব্যক্তিরা তাদের কমিউনি্িটর ইতিহাসে সবচেয়ে কঠিন অধ্যায় অতিক্রম করছেন। কারণ, জরুরি পানি ও ওয়েস্টওয়াটার অবকাঠামো কাজ না করার কারণে ঘর-বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে পরিবারগুলো।
নায়াগ্রা ফলসের মেয়র জিম ডিওডাটি বলেন, তিনি গত সপ্তাহে বৈঠকের জন্য ওয়েসলিকে আমন্ত্রণ জানিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন। পরিবার ও কমিউনিটির জন্য সমর্থন আদায় করার ব্যাপারে আমাদের যে অভিপ্রায় তা ভালো চিল। কিন্তু মন্তব্যের ভুল ব্যাখ্যা হতে পারে। এ কারণেই উন্মুক্ত সংলাপ ও যোগাযোগের গুরুত্বকে খাটো করে দেখার সুযোগ নেই।
মাসুদ করিম : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার



