মূখ্য সচিবের নাম ঘোষণা করলেন কার্নি

মুসা বিশ্বাস

প্রধানমন্ত্রী মার্ক কার্নি সেনেটে তার মূখ্য সচিব হিসেবে টম পিটফিল্ডের নাম ঘোষণা করেছেন। এ সময় কার্নি বলেন, উচ্চ কক্ষে নিয়োগে নির্দলীয় মানদÐ বাতিল করছেন তিনি।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি সেনেটে তার মূখ্য সচিব হিসেবে টম পিটফিল্ডের নাম ঘোষণা করেছেন। এ সময় কার্নি বলেন, উচ্চ কক্ষে নিয়োগে নির্দলীয় মানদÐ বাতিল করছেন তিনি।

সেনেটে মঙ্গলবার যে নতুন চারটি নিয়োগের কথা জানানো হয় পিটফিল্ড তাদের অন্যতম। এক বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এই ঘোষণা দিলেন কার্নি। কনজার্ভেটিভ এমপি রিচার্ড মাটেলও রয়েছেন এই তালিকায়। পিটফিল্ডের পামাপাশি তিনি কুইবেকের প্রতিনিধিত্ব করবেন।

সেনেটে কার্নির প্রথম দফার এই নিয়োগের মধ্যে রয়েছেন নিউ ব্রান্সউইকের ক্যানসার গবেষক ডা. রডনি আউলেটে এবং ম্যানিটোবার মচার্টার্ড অ্যাকাউন্টেন্ট গীতা টাকার।

পিটফিল্ড দীর্ঘদিনের লিবারেল কৌশলি, যিনি ২০২৫ সালে কার্নি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তার মূখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পিফিল্ড কৃত্রিম বুদ্ধিমত্তা, উৎপাদনশীলতা এবং ডিজিটাল অর্থনীতি নিয়ে কার্নিকে পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পিটফিল্ডের নিয়োগসহ তার যে জীবনী প্রকাশ করা হয়েছে সেখানে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

রাজনীতির বাইরে পিটফিল্ড প্রযুক্তি খাতের একজন নির্বাহী ও পরামর্শক। প্রগতিশীল থিংক ট্যাংক কানাডা ২০২০ এর তিনি সহ-প্রতিষ্ঠাতা।

মার্টেল প্রথম নির্বাচিত হন ২০১৮ সালে এবং বেশ কিছু বিরোধীদলীয় নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে রয়েছে কনজার্ভেটিভ নেতা এরিন ও’টুলের অধীনে কুইবেকের লেফটেনেন্ট।

ফেসবুকে এক বার্তায় মার্টেল বলেছেন, গত আট বছর তার সংসদীয় এলাকার বাসিন্দাদের সেবা করতে পারাটা বিরাট সম্মানের। সেনেটেও তিনি সেই প্রতিশ্রæতি জারি রাখবেন।

Related Articles

Back to top button