ছয়টি রেডিও স্টেশন বন্ধ করছে রজার্স

মাসুদ করিম

রেডিও স্টেশনগুলো বন্ধের ফলে ৮০ জন কর্মী চাকরি হারিয়েছেন। সার্বিকভাবে রজার্স স্পোর্টস অ্যান্ড মিডিয়ার মোট ২৩০টি পদ বাতিল করা হয়েছে

ছয়টি রেডিও স্টেশন বন্ধ করছে রজার্স স্পোর্টস অ্যান্ড মিডিয়া। রেডিও স্টেশনগুলো হলো ক্যালগেরির ৬৬০ নিউজরেডিও ক্যালগেরি, হ্যালিফ্যাক্সের ৯৫.৭ নিউজ রেডিও হ্যালিফ্যাক্স, কিচেনারের ৫৭০ নিউজ রেডিও কিচেনার এবং ভ্যানকুভারের ১১৩০ নিউজরেডিও ভ্যানকুভার। এ ছাড়া ভ্যানকুভার ও ক্যালগেরির দুটি স্পোর্টস রেডিও স্টেশন স্পোর্টসনেট ৬৫০ এবং ৯৬০-ও বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

রেডিও স্টেশনগুলো বন্ধের ফলে ৮০ জন কর্মী চাকরি হারিয়েছেন। সার্বিকভাবে রজার্স স্পোর্টস অ্যান্ড মিডিয়ার মোট ২৩০টি পদ বাতিল করা হয়েছে।

রজার্স স্পোর্টস অ্যান্ড মিডিয়ার একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, বিজ্ঞাপন রাজস্ব হ্রাস পাওয়ায় ও শ্রোতাদের অভ্যাসে পরিবর্তন আসায় মিডিয়া ব্যবসা অব্যাহতভাবে মন্দার মধ্যে রয়েছে। যেসব জায়গা আমাদের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিকে চালিত করবে সেইসব জায়গায় বিনিয়োগে জোর দেওয়ার ব্যাপারে আমাদের যে পরিকল্পনা তারই অংশ হচ্ছে এসব পরিবর্তন।

তিনি বলেন, আমাদের রেডিও স্টেশনগুলো পুক্সক্ষানুপুক্সক্ষ পর্যালোচনার পর চারটি বাজারের ছয়টি রেডিও স্টেশন বন্ধের এই কঠিন অথচ জরুরি সিদ্ধান্তটি নিতে হয়েছে। শ্রোতা ও রাজস্বের প্রবণতায় পরিবর্তন এই সিদ্ধান্তের ক্ষেত্রে ভ‚মিকা রেখেছে। সারা দেশের প্রায় ৩০টি কমিউনিটির ৪৪টি রেডিও স্টেশনের মালিকানা ও পরিচালনা অব্যাহত রাখব আমরা। সেই সঙ্গে যেসব বাজারে রেডিও স্টেশন বন্ধ করা হচ্ছে সেসব বাজারে স্থানীয় সংবাদে বিনিয়োগ করা হবে।

তবে চারটি নিউজ স্টেশনে ওয়েবসাইটই চালু থাকবে এবং খবর প্রকাশ করে যাবে। সিটিনিউজ টরন্টো, ক্যালগেরি ও ভ্যানকুভারের সিটিনিউজ২৪/৭ এর স্ট্রিমিং অব্যাহত রাখবে। পাশাপাশি টরন্টো, ভ্যানকুভার, ক্যালগেরি, উইনিপেগ, এডমন্টন এবং মন্ট্রিয়লে টিভি সংবাদও চালু থাকবে। এ ছাড়া ৬৮০ নিউজরেডিও এবং স্পোর্টসনেট ৫৯০ সচল থাকবে।

মাসুদ করিম : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

Related Articles

Back to top button