ক্রিটিক হিসেবে ৪৮ এমপির নাম ঘোষণা পয়লিয়েভরের

জামির হোসেন

কানাডার কনজার্ভেটিভ পার্টি হাউস অব কমন্সে আগামী সপ্তাহে নতুন অধিবেশন শুরুর আগে দলের নেতৃত্বদানকারী টিম ও বিভিন্ন মন্ত্রণালয়ের ক্রিটিকদের নাম ঘোষণা করেছে।

কানাডার কনজার্ভেটিভ পার্টি হাউস অব কমন্সে আগামী সপ্তাহে নতুন অধিবেশন শুরুর আগে দলের নেতৃত্বদানকারী টিম ও বিভিন্ন মন্ত্রণালয়ের ক্রিটিকদের নাম ঘোষণা করেছে। দলীয় নেতা পিয়েরে পয়লিয়েভর এই তালিকায় মোট ৭৩ জন এমপিকে অন্তর্ভুক্ত করেছেন। এর মধ্যে ৪৮ জন এমপি ক্রিটিক, ১৪ জন সহযোগী ক্রিটিক এবং অবশিষ্টরা দলীয় নেতৃত্বের বিভিন্ন ভূমিকায় থাকবেন।

দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাদের ক্রিটিক হিসেবে মনোনীত করা হয়েছে তাদের বেশিরভাগই অভিজ্ঞ এবং সম্প্রতি পুনর্নির্বাচিত এমপি। তবে দল কিছু গুরুত্বপূর্ণ পদের জন্য নতুন মুখও যুক্ত করেছে যারা গত ২৮ এপ্রিলের নির্বাচনে অংশ না নেওয়া আগের ক্রিটিকদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

সবচেয়ে আলোচিত নিয়োগের মধ্যে রয়েছে ১) আদিবাসী সেবা বিষয়ক ক্রিটিক – রুকি আলবার্টার এমপি বিলি মোরিন, যিনি ইনক ক্রি নেশনের সাবেক প্রধান। এবং ২) পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ক্রিটিক – ব্রিটিশ কলাম্বিয়ার নতুন এমপি এলিস রস। দল জানিয়েছে, যেসব অভিজ্ঞ ক্রিটিক আগের মতো দায়িত্বে থাকছেন তারা নতুনদের প্রশিক্ষণ ও পরামর্শ দেবেন। আসন্ন ফল ও উইন্টার সেশনে আরো নতুন এমপিদের দায়িত্ব দেওয়া হবে।

১১ সদস্যের কনজার্ভেটিভ নেতৃত্বদানকারী টিমেও বড় কোনো পরিবর্তন হয়নি। মেলিসা ল্যান্টসম্যান ও টি. উপ্পল আগের মতোই দলের উপনেতা হিসেবে থাকছেন। লুক বার্থল্ড থাকছেন হাউসে বিরোধীদলের উপনেতা। সাবেক কনজার্ভেটিভ নেতা অ্যান্ড্রু শিয়ার অস্থায়ীভাবে হাউস অব কমন্সে দলীয় নেতৃত্ব দেবেন।

দলের নেতা পিয়েরে পয়লিয়েভর সম্প্রতি নির্বাচনে কোনো আসনে জয়ী না হওয়ায় তিনি সংসদে উপস্থিত থাকতে পারবেন না। এজন্য শিয়ারকে অস্থায়ী নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

যদিও পয়লিয়েভর সংসদীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না, তবে তিনি গ্রীষ্মকালেই সংসদে ফেরার পরিকল্পনা করছেন। আলবার্টার একজন এমপি নিজের আসন ছেড়ে দিতে আগ্রহ প্রকাশ করেছেন, যাতে পয়লিয়েভর ওই আসনে উপ-নির্বাচনের মাধ্যমে ফিরে আসতে পারেন। আগস্টের প্রথম দিকে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অর্থ হলো, পুরো বসন্তকালীন অধিবেশনে (মার্চ–জুন) পয়লিয়েভর হাউসে থাকবেন না।

সাম্প্রতিক নির্বাচনে কনজার্ভেটিভরা ১৪৩টি আসন পেয়ে হাউসে বিরোধীদল হিসেবে আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। দল প্রাদেশিক পর্যায়েও দায়িত্ব বণ্টন করেছে: ব্রিটিশ কলাম্বিয়ার বিশেষ পরামর্শক – মার্ক স্ট্রাহল, কুইবেকের লেফটেন্যান্ট – পিয়েরে পল-হাস, লিবারেল মন্ত্রিসভার তুলনায় বৃহত্তর টিম।

কনজার্ভেটিভদের ক্রিটিক ও নেতৃত্বের টিমের সদস্য সংখ্যা লিবারেল সরকারের মন্ত্রিসভার চেয়ে বেশি। বর্তমানে লিবারেল মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী ২৯ জন এবং উপমন্ত্রী ১০ জন রয়েছেন। তার তুলনায় বিরোধীদল হিসেবে কনজার্ভেটিভদের কাঠামো আরও বিস্তৃত ও কার্যকর ভূমিকা পালনের লক্ষ্য নিয়েই করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Related Articles

Back to top button