প্লাউটু ম্যাপ উন্নত করছে টরন্টো

মাসুদ করিম

গত শীত মৌসুমে ধারাবাহিক তুষারপাতের সময় তথ্য প্রদানে ঘনঘন ত্রুটি দেখা দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে সিটি অব টরন্টো।

গত শীত মৌসুমে ধারাবাহিক তুষারপাতের সময় তথ্য প্রদানে ঘনঘন ত্রুটি দেখা দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে সিটি অব টরন্টো। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার শহর কর্তৃপক্ষ অনলাইন তুষার অপসারণ মানচিত্র পাবলিক ফেসিং উইন্টার সার্ভিস ম্যাপ উন্নত সংস্করণে চালু করেছে। নতুন এই মানচিত্রে কোন সড়কে বা পাশ্বর্^সড়কে কখন তুষার অপসারণ কার্যক্রম চলছে, তা এখন আরও নির্ভুলভাবে তাৎক্ষণিকভাবে দেখা যাবে।

সিটি কর্তৃপক্ষ বৃহস্পতিবার প্রকাশিত এক বিস্তারিত প্রতিবেদনে জানায়, গত ফেব্রুয়ারির তুষারঝড়ের সময় নাগরিকরা ত্রুটিপূর্ণ বা দেরিতে পাওয়া তথ্যের কারণে বিভ্রান্তিতে পড়েছিলেন। বিশেষ করে ৫০ সেন্টিমিটারের বেশি তুষারপাতের ঘটনায় টরন্টোর মতো বড় শহরে সময়মতো তথ্য জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল। তথ্যের অসামঞ্জস্য ও মানচিত্রে রিয়েল-টাইম আপডেট না থাকায় অনেকেই তুষার অপসারণের কার্যক্রম সম্পর্কে ভুল ধারণা পোষণ করছিলেন।

নতুন মানচিত্রে এখন প্লাউ ট্রাকের কার্যক্রম আরও স্পষ্টভাবে দৃশ্যমান হবে। নগরীর শীতকালীন পরিষ্কার-পরিচ্ছন্নতা বিভাগ গোপিএস ডেটা ব্যবহার করে প্লাউ (PlowTO) সিস্টেমের মাধ্যমে তুষার অপসারণ যন্ত্রপাতির অবস্থান, গতি এবং কাজের অগ্রগতি ট্র্যাক করবে। এ তথ্য সরাসরি মানচিত্রে আপলোড হওয়ায় নাগরিকরা মোবাইল বা কম্পিউটার থেকেই জানতে পারবেন কোন সড়কে তুষার পরিষ্কার হচ্ছে এবং কোন সড়কে পরবর্তী কাজ শুরু হবে।

সিটি কর্মীরা জানিয়েছেন, নাগরিকদের প্রতিক্রিয়া ও অভিযোগ বিশ্লেষণ করে পরিষেবা ব্যবস্থায় কোথায় কোথায় প্রযুক্তিগত বা পরিচালনগত ঘাটতি রয়েছে তা চিহ্নিত করা হয়েছে। তারা এখন সেই ঘাটতিগুলো পূরণে নতুন প্রযুক্তি সংযোজন ও ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করছেন।

টরন্টো সিটি আরও জানায়, এই উন্নয়নকে তারা সাময়িক সমাধান হিসেবে নয়, বরং দীর্ঘমেয়াদি পরিবর্তনের অংশ হিসেবে দেখছে। চলমান কাজের ফলাফল ও নতুন প্রস্তাবনাগুলো ২০২৬ সালের বার্ষিক উইন্টার মেইনটেন্যান্স রিপোর্টে অন্তর্ভুক্ত করা হবে। প্রতিবেদনটিতে ভবিষ্যত শীতকালীন পরিষেবা আরও দ্রুত, সঠিক ও জনবান্ধব করতে কী ধরনের প্রযুক্তি ও পদ্ধতি গ্রহণ করা হবে তার বিস্তারিত থাকবে।

নাগরিক পর্যবেক্ষণ এবং প্রযুক্তি উন্নয়নের সমন্বয়ে টরন্টোর শীতকালীন পরিষেবা আরও নির্ভুল ও স্বচ্ছ হবে এমনটাই আশা শহর কর্তৃপক্ষের। শীত মৌসুমে যান চলাচল স্বাভাবিক রাখা এবং মানুষের দৈনন্দিন যাতায়াত নিরাপদ করা এই উন্নয়ন উদ্যোগের প্রধান লক্ষ্য বলে জানিয়েছে সিটি।

This article was written by Masud Karim as part of the LJI

Related Articles

Back to top button